৯:৫৬ পূর্বাহ্ণ
দক্ষিণ সুরমার দাউদপুরে ফুলঝুড়ি থেকে অ'গ্নি'কা'ন্ড
দক্ষিণ সুরমায় ফুলঝড়ি থেকে অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে। গত ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত (শবেবরাত) রাত সাড়ে আটটায় মোগলাবাজার থানাধীন দাউদপুর ইউনিয়নের পূর্ব ঝাপা গ্রামের জাবের মিয়ার বাড়িতে এই অগ্নি কান্ডের ঘটনা ঘটে ।
দক্ষিণ সুরমা আলমপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় শিশুরা ফুলঝড়ি মাধ্যমে খড়ের উপরে পরলে তা থেকে আগুনের সূত্র পাত হয় তা থেকে পাশ্ববর্তী ঘরে ভয়াবহ আগুন লাগে এবং এসময় আগুন বাড়তে তাকে ঘরে তাকা বেশ অর্ধেক জিনিসপত্র আগুনে ছাই হয়ে যায় ।
এবিষয়ে দাউদপুর ইউ/পি সদস্য জানান, এশার নামাজের পর এই অগ্নি কান্ড ঘটে। আমরা দক্ষিণ সুরমা আলমপুর ফায়ার সার্ভিস ফোন দিলে তাৎক্ষণিক তারা ঘটনাস্থলে আসে সে সময় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।তাদের প্রতি এলাকা বাসীর পক্ষে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এবিষয়ে দক্ষিণ সুরমা আলমপুর ফায়ার সার্ভিস দায়িত্বরত শিকদার জানান,জাবের মিয়ার বাড়িতে অগ্নি কান্ডের ঘটনা শিশুদের ফুলঝুড়ি খড়ে মধ্যে পরলে আগুনের সূত্র হয়। এতে ৫ লক্ষ টাকার মত ক্ষতি হয়।