১০ :০ ৩ পূর্বাহ্ণ
প্রতিকী ছবি
জকিগঞ্জের হাওরে আ'গু'নে পো'ড়া লা'.শ লন্ডন প্রবাসীর, হ.'ত্যা সন্দেহ!
সিলেটের জকিগঞ্জ উপজেলার হাওর থেকে উদ্ধার হওয়া আ'গুনে পোড়া'নো ও গলায় দড়িবাঁধা অজ্ঞাত মরদেহটির পরিচয় শনাক্ত হয়েছে।
নিহ'ত ব্যক্তি বুরহান উদ্দিন শফি (৫৯)। তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে অবস্থান করতেন। দেশে এসে তিনি সিলেট নগরীর আম্বরখানা এলাকার ৩৪/৪১ নম্বর বাসায় বসবাস করছিলেন। পুলিশ জানায়, বুরহান উদ্দিন শফির পিতার নাম মৃত সমছু মিয়া।
গত ৩০ জানুয়ারি তিনি সিলেট থেকে কুলাউড়া যাওয়ার পথে নিখোঁজ হন। এ ঘটনায় তার স্বজনরা সিলেটের এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এর আগে মঙ্গলবার দুপুরে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সাতঘরি ও বিলপার এলাকার মধ্যবর্তী কোনারবন্দ হাওর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা হাওরে লাশ পড়ে থাকতে দেখে জকিগঞ্জ থানায় খবর দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটির শরীরের বিভিন্ন অংশ আগুনে পোড়ানো ছিল এবং গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখা যায়। মরদেহের পাশে একটি লবণের প্যাকেট পাওয়া যায়, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর একটি দল ঘটনাস্থলে এসে আঙুলের ছাপ সংগ্রহ করে পরিচয় শনাক্ত করে। পরে নিহতের স্বজনরাও ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি শনাক্ত করেন।
পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, এটি স্বাভাবিক মৃত্যু নয়। হত্যার পর পরিচয় গোপন ও আলামত নষ্ট করার উদ্দেশ্যে মরদেহে আগুন দেওয়া হয়ে থাকতে পারে। ওসি আব্দুর রাজ্জাক আরও জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে। মামলার বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করা হচ্ছে।