শনিবার, অক্টোবর ২৪, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২৩ সেপ্টেম্বর ২০ ২৫
৭:৫৪ অপরাহ্ণ

মুহাম্মদ (স:) দিবস উদযাপন উপলক্ষে আলেমদের মধ্যে কুইজ প্রতিযোগিতা

হজরত মুহাম্মদ (স:) দিবস উদযাপন উপলক্ষে ইমাম-খতিব ও আলেমদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সিলেট সদরের টুকের বাজারের বাছিরপুরস্থ উম্মাহ ইনস্টিটিউটে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এই সময় বিশ্বনবী হজরত মুহাম্মদ (স:) জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা মকছুদুল করীম চৌধুরীর সভাপতিত্বে ও পাবলিক রিলেশন অফিসার ফয়জুর রহমান ফজলুর সঞ্চালনায় সুজাতপুর জামে মসজিদের ইমাম, বাছিরপুর বড় মসজিদের ইমাম, পশ্চিম দর্শা জামে মসজিদের ইমাম ও বাছিরপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম এতে আলোচনা রাখেন।

পরে, কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রথম হন, মওলানা শিহাব উদ্দীন শিবলী, দ্বিতীয় সুজাতপুর মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা জাহিদুল ইসলাম এবং তৃতীয় স্থান অধিকার করেন উম্মাহ ইনস্টিটিউটের হিফজ বিভাগের শিক্ষক হাফিজ মুজ্জামিল হক ৷

আলোচনায় বক্তারা বলেন, বর্তমানে শহরতলীর এসব এলাকায় ইসলামী শিক্ষা চর্চা দিন দিন পিছিয়ে যাচ্ছে। তারা ক্রমহৃাসমান ইসলামী শিক্ষাধারার সমস্যা চিহ্নিত করে দ্রুত উত্তরণে উম্মাহ কর্তৃপক্ষসহ সচেতন সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ