বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
বিজ্ঞপ্তি:
৪ জুলাই ২০ ২৪
২:৫৬ অপরাহ্ণ

শাবিপ্রবির প্রধান ফটক অবরোধ
কোটাপ্রথার বিরুদ্ধে সোচ্চার শাবিপ্রবির শিক্ষার্থীরা

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ ৫৬শতাংশ কোটা পুনর্বহালে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ২য় দিনের মত অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি শ্বিবিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৪জুলাই) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয় এবং প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকে গিয়ে অবস্থান নেয় আন্দোলনরত সবাই।

বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাই নাই, মুক্তিযুদ্ধের চেতনা, কোটা প্রথা মানি না, মেধা না কোটা? মেধা মেধা ইত্যাদি স্লোগানে উত্তপ্ত হয়ে উঠে কোটা বিরোধী আন্দোলনে অবস্থানরত সাধারণ শিক্ষার্থীরা এবং তাদের দাবি তুলে ধরেন।

রসায়ন বিভাগ শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব বলেন, কোটাপ্রথা বহাল রাখার হাইকোর্টের রায় তারা প্রত্যাখান করেন।

হাইকোর্টের এই বৈষম্যমূলক আচরনের তীব্র নিন্দা জানান এবং ২০১৮ সালে কোটা নিয়ে যে পরিপত্র জারি করা হয়েছিল তা বহাল রাখতে হবে সেই দাবি জানান।

যতদিন না পর্যন্ত তাদের দাবি মানা হবে, তারা আন্দোলন চালিয়ে যাবেন। যতদিন যাবে তাদের আন্দোলন আরো প্রখর হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ