শনিবার, মে ২, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২০ অক্টোবর ২০ ২১
১:৪৩ পূর্বাহ্ণ

ঐক্যবদ্ধ থাকতে হবে: আলহাজ্ব কুনু মিয়া

সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব কুনু মিয়া বলেছেন, দেশে এখন ক্রান্তিকাল চলছে। রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে চলছে গভীর ষড়যন্ত্র। কাজেই দেশ ও জনগণের স্বার্থে জাপার নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

মঙ্গলবার বিকেলে গোলাপগঞ্জ উপজেলার বাদেশ্বর ইউনিয়ন জাতীয় পার্টির কমিটি গঠন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুনু মিয়া বলেন, জাতীয় পার্টি এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।

দেশের যেকোনো পরিস্থিতিতে এরশাদ সৈনিকরা মানুষের পাশে এসে দাঁড়ান। জাতীয় পার্টিকে বাদ দিয়ে এদেশের রাজনৈতিক ইতিহাস কল্পনা করা যায়না।

ভাদেশ্বর ইউনিয়ন জাতীয় পার্টির নব নির্বাচিত আহবায়ক আব্দুল লতিফ আব্দুল্লাহর সভাপতিত্বে এবং গোলাপগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমেদের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী, জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মরতুজা আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কবির আহমদ, সদস্য সচিব দেলোয়ার হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক ইরাজ আলী। আলোচনা সভায় মতামতের ভিত্তিতে আবদুল লতিফ আব্দুল্লাহকে আহ্বায়ক, আবদুল বারী বদইকে যুগ্ম আহবায়ক এবং আশিকুর রহমান আশিককে সদস্য সচিব নির্বাচিত করা হয়। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ