৭:১৮ অপরাহ্ণ
শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের শীতবস্ত্র বিতরণ
জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডন্ট জিয়াউর রহমানের ৮৫তম জন্মদিন উপলক্ষে সিলেট মহানগরের শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের উদ্বোগে ৩রা ফেব্রুয়ারি বুধবার বালুচর নতুনবাজার প্রাঙ্গনে গরীব অশহায়দের মধ্যে শীতবস্ত্র(কম্বল) বিতরন করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্ববায়ক লাহিন চৌধুরীর সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দল নেতা কুদ্দুস মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্ববায়ক মওদুদুল আলম মওদুদ ।
বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও স্বেচ্ছাসেবক দল নেতা মিফতাউল কবির মিফতা,সিলেট জেলা বিএনপির সাবেক মুক্তিযাদ্ধা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ,জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক আল মামুন খান, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলে নেতা আজিজ হোসেন আজিজ, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আমিরুল ইসলাম সাহেদ,ছিদ্দক আলী, আক্তার হোসেন,মোঃ মখলিছ মিয়া,শাহপরান থানা শ্রমিক দলের সভাপতি রুকনুজ্জান রুকন,ফয়ছল আহমেদ,রিয়াজ আহমেদ, হোসেন আহমেদ, হেলাল আহমেদ,দেওয়ান লিমন খান, মনফর বিন আক্তার। পরে প্রায় দুই শতাধীক দুস্ত,গরীব অসহায় মানুষের হাতে শীতের কম্বল তুলে দেয়া হয়।