রবিবার, মে ৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১৪ সেপ্টেম্বর ২০ ২২
৬:৫৯ অপরাহ্ণ

যুবদল নেতা মকসুদকে দরজা ভেঙে তুলে নেওয়ায় মহানগর বিএনপির নিন্দা

সিলেট জেলা যুবদলের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে ভোররাতে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে। বর্তমানে তিনি সকল মামলায় জামিনে রয়েছেন। হয়রানিমূলক এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে রাজপথে সরব থাকা নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে ভোররাতে বাড়ির দরজা ভেঙে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের চুড়ান্ত নগ্নরুপ।

এমন ন্যাক্কারজনক ঘটনায় আমরা চরমভাবে উদ্বিগ্ন। তারা বলেন, মকসুদ সবকটি মামলায় জামিনে রয়েছেন। তার বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানাও নেই। তারা অবিলম্বে তুলে নেওয়া যুবদল নেতা মকসুদ আহমদকে আদালতে প্রেরণের জোর দাবি জানান।-বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ