মঙ্গলবার, এপ্রিল ২১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৪ মে ২০ ২০
১:৫৩ পূর্বাহ্ণ

হিন্দু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দিলেন ইমতিয়াজ কামরান 

করোনা ভাইরাসের কবলে কর্মহীন সনাতন ধর্মলম্বী (হিন্দু) পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তরুণ উদ্যোক্তা ও নাট্যকার এবং অভিনেতা, সিলেট ফ্রিডম ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক  ইমতিয়াজ কামরান তালুকদার।মানব সেবাই পরম ধর্ম,পৃথিবীর প্রতিটি ধর্মেই মানব সেবার কথা বলা আছে। অনেকের মতে মানব সেবার মাঝেই সৃষ্টিকর্তার আনুকূল্য পাওয়া যায়। যার মধ্যে অন্যতম হচ্ছে সমাজসেবা করা।করোনা সংকট মোকাবেলায় সিলেট নগরীর অসহায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত, হতদরিদ্র ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।এছাড়াও এর আগে তিনি সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে বিনামূল্যে মাস্ক-স্যানিটাইজার ও সাবান, খাদ্য সামগ্রী বিতরণ,নগদ অর্থ প্রদান,নিজ হাতে রান্না করে খাবার বিতরণ,সিলেটের সংস্কৃতি কমীদের পাশে দাঁড়িয়েছেন,লিফলেট বিতরণ,রমজানের উপহার সামগ্রী সহ নানা সমাজসেবা মূলক কার্যকম করেছেন।রমজানের শেষ দিকে তিনি অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ, পথশিশুদের জন্য ঈদে নতুন কাপড় বিতরণ, অসহায় চা শ্রমিকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ সহ নানা সমাজসেবা মূলক কার্যকম করবেন।তিনি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিলেট এম সি কলেজে থেকে পলিটিক্যাল সায়েন্সে পোস্ট গ্রাজুয়েশন সূ-সম্পূণ করেছেন। এছাড়াও তিনি মঞ্চ অভিনয় আর টিভি নাটক সঙ্গে জড়িয়ে আছেন পাশাপাশি তিনি তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ী।তার ব্যক্তিগত উদ্যোগে প্রতিদিন নগরীর বিভিন্ন প্রান্তের দরিদ্র জনগণ পাচ্ছেন খাদ্য ও ত্রাণ সামগ্রী।তিনি একটি টিম গঠন করেন,কামরান তালুকদার টিম বিনামূল্যে খাদ্য সামগ্রী ঘরে পৌঁছে দেয়।নগরীর বিভিন্ন এলাকায় হতদরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। এ পর্যন্ত প্রায় ৬৭০ পরিবারের মাঝে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন।বিশ্ব এক মহা সংকটময় মুহূর্ত পার করছে এখন। এ অবস্থায় বিপাকে পড়েছেন দিনমজুর ও হতদরিদ্র জনগোষ্ঠীর মানুষ। আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টায় সিলেট নগরীর কিছু মানুষের মুখে হাসি ফোটাবার চেষ্টা করেছি।করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক এম এ ওয়াহিদ চৌধুরী,দেশ থিয়েটার এর প্রতিষ্টিতা সভাপতি ও অভিনেতা মো কামাল আহমেদ দূর্জয়,এফ কে ফয়ছল,সুৃমন, শফিক,রকিব আলী,বাবুল মিয়া প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ