বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
১৪ মার্চ ২০ ২১
২:৫২ পূর্বাহ্ণ

আছিরগঞ্জ গণপাঠাগারের খসড়া গঠনতন্ত্র উপস্থাপন- আলোচনা সভা

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের আছিরগঞ্জ গণপাঠাগারের খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে পাঠাগার কার্যালয়ে আহ্বায়ক কমিটির সদস্যদের সামনে গঠনতন্ত্র উপস্থাপন করেন সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও আছিরগঞ্জ গণপাঠাগারের আহ্বায়ক কমিটির সদস্য, দৈনিক শ্যামল সিলেটের মফস্বল ইনচার্জ ও সিলেট প্রতিদিন ২৪ডটকম’র বার্তা সম্পাদক, জাতীয় অনলাইন নিউজ পোর্টাল সান নিউজ টোয়েন্টিফোর ডটকম’র সিলেট প্রতিনিধি এবং যুক্তরাজ্য ভিত্তিক অনলাইন বাংলা নিউজ পোর্টাল শীর্ষ খবর ডটকম’র সিলেট বিভাগীয় বিশেষ প্রতিনিধি এনামুল কবীর।

সভায় সভাপতিত্ব করেন আছিরগঞ্জ গণপাঠাগারের আহ্বায়ক, কবি ও সাহিত্যিক আতাউর রহমান আফতাব। আহ্বায়ক কমিটির সদস্যসচিব সালেহ আহমদের পরিচালনায় অনুষ্টিত সভায় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, আহ্বায়ক কমিটির সদস্য ও আছিরগঞ্জ দিশারী প্রি-ক্যাডেট স্কুলের পরিচালনক আব্দুল খালিক, আমকুনা-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সালেহ আহমদ, ব্যবসায়ী ও দেবারাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এনাম উদ্দিন, আছিরগঞ্জ গণপাঠাগারের আহ্বায়ক কমিটির অর্থবিষয়ক সম্পাদক ও দেবারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক, কবি আবু সালেহ মো. ইউসুফ, আহ্বায়ক কমিটির সদস্য মো. ইমাম উদ্দিন, আবু নাইম, দিলোয়ার হোসেন প্রমুখ। এছাড়াও সচেতন এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন কবি এসএম সেবুল ও সাংবাদিক কামরান আহমদ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ