৬:১৯ অপরাহ্ণ
শফির খু'নিদের দ্রুত গ্রেফ'তার করে আইনের আওতায় না আনলে কঠোর কর্মসূচী নেয়া হবে
যুক্তরাজ্য প্রবাসী শফির হ'ত্যা'কারী'দের গ্রেফ'তা'রের দাবিতে শহীদ মিনারে মা'নবব'ন্ধন
যুক্তরাজ্য প্রবাসী সিলেট নগরীর চৌকিদেখী এলাকার বাসিন্দা বুরহান উদ্দিন শফির হ'ত্যাকারীদের গ্রেফ'তারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিশাল মা'নবব'ন্ধন করেছেন নগরবাসী। রোববার ( ১৫ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত মানববন্ধনে নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
সিলেট মহানগর বিএনপি নেতা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বুরহান উদ্দিন শফি একজন সুপরিচিত মানুষ। তিনি দীর্ঘদিন থেকে প্রবাসী। কিন্তু তাকে নির্মমভাবে হত্যা করেছে খুণীরা। শুধু তাই নয়, হত্যার পর তার লাশ পুড়িয়ে দিয়েছে নরপিশাচরা।
এমন ন্যাক্কারজনক হত্যাকান্ডের পনের দিন অতিবাহিত হয়ে গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি আইণশৃঙ্খলা বাহিণী। যা খুবই উদ্বেগজনক। বক্তারা বলেন, একজন প্রবাসীকে যারা হত্যা করেছে তাদেরকে গ্রেফতার করতে না পারলে দেশে বিদেশে সরকারের ভাবমূর্তি ক্ষুণœ হবে। তাই দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করতে আইণশৃঙাখলা বাহিণীর হস্তক্ষেপ চান এলাকাবাসী।
মানববন্ধনে শফির বৃদ্ধ মা কেঁদে কেঁদে সন্তান হত্যার বিচার চান। শফির ভাই, বোন ও সন্তানরা নতুন সরকারের নিকট তাদের স্বজন হত্যার বিচার দাবি করেন। তারা সিলেটের প্রশাসনকে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন। সাবেক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বলেন, এই হত্যাকান্ড অন্তর্ববর্তী সরকারের আমলে হয়েছে। তাই এর দায় বিদায়ী সরকারকেই নিতে হবে।
মানববন্ধনে আরো বক্তব্য বিমানবন্দর থানা বিএনপির সভাপতি আব্দুল কাদির সমছু, বিএনপি নেতা মাহফুজুল করিম জেহিন, সাহেদ আহমদ চমন, মোস্তাকুর রহমান রুমন, নিহত শফির বৃদ্ধ মা, ভাই সুলেমান আহমদ, বোন আছমা জাহানসহ এলাকার বিশিষ্টজন। এসময় তারা নিহত শফির খুণিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় না আনলে কঠোর কর্মসূচী নেয়া হবে বলে হুশিয়ারি দেন। উল্লেখ্য নিখোঁজের ৪ দিন পর গত ৪ ফেব্রুয়ারি জকিগঞ্জ উপজেলার একটি হাওর থেকে শফির আগুনে পুড়ানো মরদেহ উদ্ধার করে পুলিশ।