৬:৪৯ পূর্বাহ্ণ
তরুন ভোটারে আগ্রহ বেশী, দক্ষিণ সুরমায় ব্যালেট পেপার পৌছিয়েছে ভোট কেন্দ্রে
রাত পোহালে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই সঙ্গে হবে জুলাই জাতীয় সনদের সংবিধান–সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোট।ভোট দেওয়া শেষ হবে বিকাল সাডে চারটায় ।
নিবার্চনে উপলক্ষ্যে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন ও নিবার্চন অফিসে দিনব্যাপী যাবতীয় কার্যক্রম শেষ করেছে । কেন্দ্রে কেন্দ্রে প্রিজাইডিং অফিসার হাতে ও আনসার ভিডিভির সহায়তায় ব্যালেট পেপার ও ব্যালেট বক্স সহ নিবার্চন সংক্রান্ত যাবতীয় সরঞ্জাম দায়িত্বরত পুলিশ সদস্যদের মাধ্যমে ইতি মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌছিয়েছে।
তরুন ভোটার ভোটার আগ্রহ বেশী ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্যে দিয়ে উপজেলার ৮টি ইউনিয়নে ভোট প্রয়োগ সংখ্যা বেশি তাকবে বলে মনে করছেন অনেকে। বিশেষ করে তরুন ভোটার কাছে গণ ভোট প্রয়োগ করবে বলে মনে হচ্ছে । সিলেট-৩ নির্বাচনী এলাকা।
এ আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ১৫ হাজার ৯৬৬ জন। এর মধ্যে দক্ষিণ সুরমা উপজেলায় ও সিলেট সিটি কর্পোরেশনের ৬টি ওয়ার্ড (২৮, ২৯, ৩০, ৪০, ৪১ ও ৪২) ও ৮টি ইউনিয়ন পরিষদ নিয়ে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২০ হাজার ৬৫৮ জন, দক্ষিণ সুরমা মোট ভোটকেন্দ্র ৭৯টি, ভোট কক্ষের সংখ্য ৪৬০টি।
নির্বাচনে কোনো অপ্রীতিকর দূর ঘটনা এড়াতে মাঠে রয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,পুলিশ ,বিজিবি ,সেনা বাহিনী, ডিজিএফআই ,এন এস আই ,সিটিএসবি ,ডিবি পুলিশ মাঠে তৎপর রয়েছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় দক্ষিণ সুরমা উপজেলায় ৭৯ টি ভোট কেন্দ্রে ৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ৮ টি ইউনিয়নে প্রত্যেক ভোট কেন্দ্রে ৩ জন করে পুলিশ সদস্য ,সিটি কর্পোরেশন এরিয়া ৬ টি ওয়ার্ড়ে ভোট কেন্দ্রে ৪ জন করে পুলিশ সদস্য তাকবে । এছাড়া ও সিসি ক্যামেরা রয়েছে।
এ বিষয়ে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাচন অফিসার স্বর্ণালী চক্রবর্তী জানান, দক্ষিণ সুরমায় নির্বাচনের সকল প্রস্তুতি শেষ হয়েছে । কেন্দ্রে কেন্দ্রে প্রিজাইডিং অফিসার হাতে ব্যালেট পেপার ও ব্যালেট বক্স সহ নিবার্চনের সংক্রান্ত যাবতীয় সরঞ্জাম ইতি মধ্যে পৌছিয়েছে। নির্বাচনে বাড়তি নিরাপত্তা দিতে প্রত্যেক ভোট কেন্দ্রের সামনে একজন করে পুলিশ সদস্য বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবে । এবিষয়ে দক্ষিণ সুরমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) সৈয়দ আনিসুর রহমান জানান, নির্বাচনকে ঘিরে পুলিশ সদস্যরা মাঠে রয়েছে ভোট কেন্দ্রে নিয়মিত পুলিশ টহল রয়েছে । নির্বাচনে দায়িত্বর পালনকারী প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার কেন্দ্রে অবস্তান রয়েছে। এবারের এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্যে দিয়ে উপজেলার ৮টি ইউনিয়নে ভোটার সংখ্যা বেশি তাকবে বলে মনে করছেন অনেকে। এদিকে উপজেলা ঝুঁকি পূর্ণ ভোট কেন্দ্রে নজর রাখছে আইন শৃঙ্খলা বাহিনী । এবিষয়ে উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাহী অফিসার এস এম অনীক চৌধুরী জানান, সুষ্ট ও নিরপক্ষ নিবার্চন লক্ষ্যে উপজেলায় ভোট কেন্দ্র ৩৭৪ টি এবং সিসিকের ৬টি ওয়ার্ডে ১৮ সিসি ক্যামেরা রয়েছে । ২ প্লাটুন বিজিবি ও সেনা বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে । মনিটরিং করতে উপজেলায় কন্ট্রোল রুমে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুসরণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।