শনিবার, মে ২, ২০ ২৬
- বিজ্ঞপ্তি
২৩ ডিসেম্বর ২০ ২১
২:২৮ পূর্বাহ্ণ

৩নং ফুলবাড়ী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইসমাইল হোসেন’র গণসংযোগ

সিলেট গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ ৩নং ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র (মোটর সাইকেল) প্রতীক চেয়ারম্যান প্রার্থী শিক্ষানুরাগী, ক্রীড়ানুরাগী ও তরুণ সমাজসেবক ইসমাইল হোসেন নির্বাচনী পথসভা ও বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন। (২২ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে রাত ৭টা পর্যন্ত ইউনিয়নে এ নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন।

আয়োজিত পথসভায় বক্তব্য তিনি বলেন, ইউনিয়নবাসীর সেবা করতে নির্বাচনে প্রার্থী হয়েছি। জনগণের ভোটে নির্বাচিত হলে ৩নং ফুলবাড়ী ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। আগামী ২৬ ডিসেম্বর মোটর সাইকেল মার্কায় ভোট দিয়ে জয়ী করার জন্য ভোটারদের প্রতি তিনি আহ্বান জানান।

সমাজসেবক মো: নাসির উদ্দিনের পরিচালনায় নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মোস্তফা আহমদ মুসা, হেতিমগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসাইন খান। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ