১০ :২২ অপরাহ্ণ
তেতলী ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরামের সংবর্ধনা
আর্ত মানবেতার সেবায় সদা নিয়োজিত সামাজিক সংগঠন তেতলী ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী মোঃ শাহজাহান কে যুক্তরাজ্য গমণ উপলক্ষ্যে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে ৩০ অক্টোবর শনিবার সন্ধায় দক্ষিণ সুরমা উপজেলার তেতলীস্থ মোঃ শাহজাহান এর বাসভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তেতলী ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি ডাঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারী নাইমুর রহমান শাহনুর’র পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের সহ সভাপতি আলী হোসেন হুরমত, সমাজসেবী সাব্বির আহমদ ফজলু, রিপন আহমদ, জুয়েল আহমদ, সাবুল হোসেন, ফোরামের কোষাধ্যক্ষ আব্দুল মালিক, প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম, নাসির আহমদ, ইমন আহমদ, সেলিম আহমদ, শাহীন আহমদ, হাবিবুর রহমান হাবিব, জহির আহমদ, শাহেদ আহমদ, সাজু আহমদ, রাজু আহমদ প্রমুখ। অনুষ্ঠানে সংর্বধিত অতিথি মোঃ শাহজাহান কে ফোরামের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়।