শুক্রবার, মে ১, ২০ ২৬
স্টাফ রির্পোট::
২০ মে ২০ ২১
৬:২০ অপরাহ্ণ

মদন মোহন কলেজে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ: আহত-১

সিলেটের মদন মোহন কলেজে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কলেজ ছাত্রদলের ১জন আহত হয়েছেন।

আহত ছাত্রদল নেতাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল (১৯ মে ) দুপুর ১২ টা ৩০ ঘটিকার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। জানা গেছে, কলেজে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল।

গতকাল  কলেজের ছাত্রদল নেতারা ক্লাস করে বের হওয়ার পর তাদের উপর হঠাৎ হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।

এতে কলেজ ছাত্রদলের উপ-শিক্ষা বিষয়ক সম্পাদক তাহসিন আহমেদ মারাত্মক ছুরিঘাত এ গুরুতর আহত হন।

তাহসিন আহমেদ-কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও জানা যায় যে, এই হামলার পেছনে মহানগর স্বেচ্ছাসেবক লীগ এর পিযুষ গ্রপের ছাত্রলীগ নেতা সজল দাস অনিক এর প্রত্যক্ষ্য মদদ রয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ