মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১১ জুন ২০ ২১
১২:০ ৮ পূর্বাহ্ণ

সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের কমিটি গঠন: সভাপতি সিরাজুল ইসলাম
সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১০ জুন) সকায় ১১টায় ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। কোন পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় কমিটি ঘোষণা করা হয়। সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এর নির্বাচন কমিটির সভাপতি উৎপল চক্রবর্তী, সদস্য মোহাম্মদ শরীফ উদ্দিন এবং মোহাম্মদ আক্তার হোসেনের স্বাক্ষরিত এ কমিটি গঠন ঘোষণা করা হয়। কমিটির নেতৃবৃন্দরা হলেন, ৫ম বারের মতো নির্বাচিত হলেন সভাপতি সিলেট সদর উপজেলার ৩নং খামিদনগর ইউনিয়নের সাবেক একাধিক বারের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, সহ-সভাপতি বাদশা আহমদ, সদস্য নিরঞ্জন তালুকদার, মো. মঈন উদ্দিন, সেলিম মো. আব্দুর রব, এম. কবির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, মো. ইলিয়াছ আলী মেম্বার, জনি আহমদ, ছাত্রলীগ নেতা গোলাম আজম জয় প্রমুখ।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ