শনিবার, মে ২, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২০ ফেব্রুয়ারী ২০ ২২
১২:০ ৮ পূর্বাহ্ণ

জাতীয় পার্টির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে- -আলহাজ্ব কুনু মিয়া
গোলাপগঞ্জে দুই আওয়ামীলীগ নেতার জাতীয় পার্টিতে যোগদান

সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব কুনু মিয়া বলেছেন, জাতীয় পার্টির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। দেশের গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় সংগ্রাম চালিয়ে যেতে হবে। পল্লীবন্ধুর সৈনিক হিসেবে তাঁর রেখে যাওয়া কাজ বাস্তবায়ন করতে হবে।

তিনি শনিবার বিকেলে গোলাপগঞ্জে নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা, আওয়ামীলীগ নেতা বেলাল আহমদ ইছরাব ও জামাল আহমদ মাখনের জাতীয় পার্টিতে যোগদান এবং যুক্তরাজ্য বার্মিংহাম শাখা যুবসংহতির আহ্বায়ক একমল হোসেনের সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। কুনু মিয়া বলেন, মানুষ পল্লীবন্ধুর দল জাতীয় পার্টিকে ভালবাসে। সে কারনেই আজ জাতীয় পার্টিতে আওয়ামীলীগের দুজন পরিক্ষিত নেতা যোগদান করলেন। কাজেই জাতীয় পার্টিকে তৃণমূলে সুসংগঠিত করতে হবে। পার্টি সুসংগঠিত হলে নেতাকর্মীদের মাঝে শৃঙ্খলা বজায় থাকবে।

আগামী দিনে জাতীয় পার্টি নেতৃত্ব দেবে উল্লেখ করে তিনি বলেন, পার্টির চেয়ারম্যান দেশ ও জনগণের কথা চিন্তা করে যে সিদ্ধান্ত নেবেন নেতাকর্মীদের সেই সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করতে হবে। গোলাপগঞ্জ পৌরসভা জাতীয় পার্টির আহ্বায়ক জহির আহমদের সভাপতিত্বে এবং উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এস এ মালেক ও জাতীয় পার্টি নেতা আব্দুর রউফ এর যৌথ পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হুমায়ুন কবির চৌধুরী, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মুজিবুর রহমান মুজিব, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহ্বায়ক নুরুল আম্বিয়া ও পৌর জাতীয় পার্টির যুগ্ন আহ্বায়ক ফারুক আহমদ।

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বার্মিংহাম শাখা যুবসংহতির আহ্বায়ক একমল হোসেন। নব যোগদানকারীদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা ও সদ্য সমাপ্ত আমুড়া ইউপি নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী বেলাল আহমদ ইছরাব ও বাঘা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা জামাল আহমদ মাখন। এছাড়া গোলাপগঞ্জ উপজেলা ও পৌর জাতীয় পার্টি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ