শনিবার, মে ২, ২০ ২৬
- বিজ্ঞপ্তি
৩ জানুয়ারী ২০ ২২
৭:০ ৬ অপরাহ্ণ

সিলেটে ছাত্রলীগের শিক্ষা উপকরণ বিতরণ

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেছেন, স্বপ্নের সোনার বাংলা গড়তে শিক্ষার বিকল্প নেই। ছাত্রলীগের ইতিহাস সমৃদ্ধ। ছাত্রলীগের মাধ্যমেই বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। ছাত্রলীগের শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহযোগিতা করতে হবে।

তাদের সুশিক্ষা অর্জনে যেন কোনো ব্যাঘাত না ঘটে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সুশিক্ষাই আমাদের তরুণ প্রজন্মকে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। বাংলাদেশ ছাত্রলীগ’র ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ এর নির্দেশনায় ছাত্রলীগ নেতা এহসান আহমদ ও ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আজ সোমবার (৩রা জানুয়ারী) সকাল ১০ টায় রাধারাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাঈদ হাসান রাব্বীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল খালিক, মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক শুয়েব আহমদ শুয়েব, ৩নং ওয়ার্ড কাউন্সিলর এ.কে.এ লায়েক, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ডা. মঞ্জুর মোর্শেদ অসীম, সিলেট ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান।

৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি রকিব হোসেন মামুন এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া যুবলীগের সভাপতি মো. আবুল আবদাল চৌধুরী, শ্রমিকলীগ নেতা আব্দুর রব হাজারী, এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি শামসুদ্দিন আহমেদ, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সালেহ আহমেদ, ছাত্রলীগ নেতা সাইফ উদ্দিন সাজন, সুমন আহমদ, আব্দুল্লাহ,মিজান আহমেদ জীবন, জাবের, রাকিব, সুমন, নাজিম উদ্দিন, রুবেল আহমেদ, মারজান এবং শাহেদ প্রমূখ।

বিশেষ অতিথির বক্তব্যে কিশওয়ার জাহান সৌরভ বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ যে কোনো দূর্যোগ, দুঃসময় ও ক্রান্তিলগ্নে বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসাবে শিক্ষা, শান্তি, প্রগতির মূলমন্ত্র নিয়ে সবসময় মানবিক সহায়তায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, রক্তদান, বৃক্ষরোপণ কর্মসূচি মধ্যে দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সহায়তা করে আসছে, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ