শুক্রবার, মে ১, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২৮ মার্চ ২০ ২১
১২:০ ২ পূর্বাহ্ণ

খন্দকার মুক্তাদিরের রোগমুক্তি কামনায় ১২ ও ১৩নং ওয়ার্ড ছাত্রদলের দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও তাঁর সহধর্মীনির রোগমুক্তি কামনায় সিলেট মহানগরের অন্তর্ভূক্ত ১২ ও ১৩নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, খন্দকার আব্দুল মুক্তাদির ও তাঁর সহধর্মীনি, দেশ-বিদেশে করোনায় আক্রান্তদের রোগমুক্তি ও ব্যারিস্টার মওদুদ আহমদ এর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি তোফায়েল আহমেদ, মহানগর ছাত্রদল নেতা আব্দুস সালাম টিপু,ু তামিম আহমেদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক রুমন মিয়া, মহানগর ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক খাইরুল হোদা আঁকিব, সহ অর্থ সম্পাদক শুয়াইব আহমদ সজল, ছাত্রদল নেতা সালমান আহমেদ। এছাড়া আরো ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ