শনিবার, মে ২, ২০ ২৬
বিশ্বনাথ প্রতিনিধি::
৫ ডিসেম্বর ২০ ২১
১১:০ ২ অপরাহ্ণ

বিশ্বনাথ পৌর আ’লীগের আনন্দ মিছিল

সিলেটের বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের নবগঠিত আহবায়ক কমিটির বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে নতুন বাজারস্থ জনতা ব্যাংকের সামন থেকে এ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রবাসী চত্বরে এক পথসভায় মিলিত হয়।

এর আগে নবগঠিত পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে স্ব-স্ব ব্যানার সহকারে খন্ড খন্ড মিছিল এসে যোগ দেয়। এসময় বাদ্যযন্ত্রের তালে তালে জয়বাংলা ¯েøাগানে বিশ্বনাথ পৌর শহর মুখরিত করে তুলে নেতাকর্মিরা । এর আগে বিকেল ৩টায় পৌর আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মুর‌্যালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। মিছিল পরবর্তি পথসভায় সভাপতিত্ব করেন, নবগঠিত কমিটির আহবায়ক আব্দুল জলিল জালাল। পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা এসএম নুনু মিয়া।

পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহানের শুভেচ্ছা বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আমির আলী। মিছিলে উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ বিপুল সংখ্যক নেতাকমর্ উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ