শুক্রবার, মে ১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১ ডিসেম্বর ২০ ২০
৬:৫৪ অপরাহ্ণ

যুক্তরাজ্য থেকে ফিরেই দলীয় নেতাকর্মীদের পাশে বিএনপি নেতা এমদাদ চৌধুরী

করোনা মহামারীর কঠিন সময়ে শুধু দলীয় নেতাকর্মীই নয়, সকল শ্রেনী পেশার মানুষের পাশে দাড়িঁয়েছিলেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। তারপর পারিবারিক কাজে কিছুদিনের জন্য যুক্তরাজ্যে চলে গেলেও সেখান অসুস্থ ও করোনাক্রান্ত দলীয় নেতাকর্মীদের কাছে উপহার সামগ্রী প্রেরণ করেছেন। যুক্তরাজ্যে অবস্থান কালেও তিনি সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্মম নির্যাতনে নিহত রায়হানের বোনের পাশেও দাড়াঁন। রায়হানের স্বজনদের সহমর্মিতা জানান ও ন্যায় বিচার নিশ্চিতে পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।

যুক্তরাজ্য থেকে ফিরেই আবার করোনাক্রান্ত ও শোকাহত দলীয় নেতাকর্মীর পাশে দাড়াঁলেন এমদাদ চৌধুরী।

তিনি রাতে করোনাক্রান্ত সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ১নং ওয়ার্ডের কাউন্সিলার সৈয়দ তৌফিকুল হাদীকে দেখতে যান। সামাজিক দূরত্ব বজায় রেখে তার শারিরিক অবস্থার খোজঁ খবর নেন এবং ফলমূল উপহার সামগ্রী প্রদান করেন। এদিকে তিনি একই দিনে সদ্য বড় ভাই হারা সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মিলাদ আহমদের মিরবক্সটুলাস্থ বাসায় যান। সেখানে গিয়ে হাজী মিলাদের বড় ভাই বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুল মালেক রাজার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন। তখন হাজী মিলাদ সহ তার পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর যুব বিষয়ক সম্পাদক মির্জা বেলায়েত হোসেন লিটন, ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাহের, সিলেট মহানগর সহ শিল্প বিষয়ক সম্পাদক নজির হোসেন সহ দলীয় নেতাকর্মী। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ