বিজ্ঞপ্তি
১:০ ৮ পূর্বাহ্ণ
মহান বিজয় দিবস ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ ব্যাংকের দিনব্যাপী কর্মসূচি পালন
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল সকালে কর্মকর্তা কর্মচারীরা সমবেতভাবে জাতীয় সঙ্গীতের মাধ্যমে ব্যাংক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ শফিকুল ইসলাম। পরে ব্যাংকের প্রশিক্ষণ হলে মুজিববর্ষ উপলক্ষে প্রকাশিত "শতবর্ষে মুজিব" স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন, বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে বঙ্গবন্ধু পরিষদ ও বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের পক্ষ হতে কেক কাটা ও বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ৩জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান দুটিতে সভাপতিত্ব করেন উপমহাব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম খান ও এ,টি,এম আব্দুল্লাহ। উপমহাব্যবস্থাপক সৈয়দ শোয়েবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক রূপ রতন পাইন, এ,কে,এম এহসান ও মোঃ আব্দুল হাছিব। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত যুগ্মব্যবস্থাপক(ক্যাশ) মোঃ আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত উপপরিচালক সরোজ কুমার ভট্টাচার্য্য বক্তব্য রাখেন। এলাকার কর্মসূচিতে অংশ নেয়ার কারণে বীর মুক্তিযোদ্ধা দীপ্তি কুমার দাশ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকে কর্মরত বীর মুক্তিযোদ্ধাদের সন্তানরা অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচছা জানান। বাংলাদেশ ব্যাংকের ডিজিএম খালেদ আহমদ, মোঃ আমিনুল ইসলাম, শামীমা নার্গিস, নৃত্য রঞ্জন দত্ত পুরকায়স্থ, মোঃ আতিকুর রহমান, কালিপদ রায়, মোঃ জাবেদ আহমদ, মোঃ সাইফুল আলম, ডাঃ উম্মে কুলসুম, আশরাফ আলী ভুঁইয়া প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে কর্মকর্তা কর্মচারীগণ ব্যাংক চত্বর হতে বিশাল শোভাযাত্রা নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, ব্যাংক অফিসার্স ক্লাব, বাংলাদেশ ব্যাংক ক্লাব, এমপ্লয়ীজ এসোসিয়েশন (সিবিএ) পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়া দিবসটি উপলক্ষে বাদ জোহর শাহজালাল উপশহর বাংলাদেশ ব্যাংক নিবাস মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল, বিকালে জেলা স্টেডিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান এবং সন্ধ্যায় শ্রী শ্রী জগৎ বন্ধু সুন্দর আশ্রমে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
ডাচ বিনিয়োগকারীদের কৃষি ও পানি ব্যবস্থাপনায় বিনিয়োগের আহ্বান…
কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত
এনইইউবি বুলেটিন দ্বাদশ সংখ্যার মোড়ক উন্মোচন
বাণিজ্যমন্ত্রীর সাথে সিলেট ব্যবসায়ী সমিতির মতবিনিময়
কালেক্টরেট মার্কেটে তালাব'দ্ধ দোকান খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের
পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা ও মহানগর আহবায়ক…
সিলেট মহানগর ১১ দলীয় ঐক্যের গণ'মিছিল
সিলেট বিভাগের বিভিন্ন দাবি আদায়ে ডাকা জনসভার অনুমতি…
২৪ ঘণ্টায় হাম উপ'সর্গে ১১ জনের মৃ’.ত্যু
ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি
সিলেটে এডাবের এডভোকেসি অ্যান্ড লবিয়িং প্রশিক্ষণ শুরু
জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ