শুক্রবার, মে ১, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১২ মে ২০ ২১
১০ :০ ০ অপরাহ্ণ

যুক্তরাজ্য বিএনপির নেতা ও সাবেক ছাত্র নেতার পক্ষ থেকে সিলেটে ঈদ উপহার বিতরণ

সিলেট নগরীর ৮নং ওয়ার্ডের যুবদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও যুক্তরাজ্য কার্ডিফ বিএনপি নেতা আশরাফ হোসেন ( আলহাজ্ব) ও সাবেক ছাত্র নেতা বিশিষ্ট সমাজসেবক ইছমত আহমদ এর পক্ষ থেকে গতকাল ১১মে রাতে নগরীর পাঠানটুলাস্থ মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আফসর খানের বাসায় মামলা হামলা নির্যাতিত দলীয় নেতাকর্মীদের মধ্যে ঈদের উপহার বিতরণ।

বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহানগর কৃষদলের আহবায়ক কমিটির সদ্যস আব্দুল জব্বার মদই, সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও সেচ্ছাসেবক দল নেতা আফছর খাঁন ,মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা সৈয়দ আমীর আলী , মহানগর ছাত্রদলের সংগ্রামী সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা হাবিবুর রহমান হাবিব, কৃষক দলের আহবায়ক কমিটির সদস্য রেজওয়ান আহমদ, মদন মোহন কলেজ ছাত্রদলের সদস্য সচিব মকসুদুল করিম, ছাত্রদল নেতা সুমন আহমদ, সাবেক মহানগর ছাত্রদলের সদস্য মাহমুদুল হাসান সাগর, ৯ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন, ৮ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক জেবুল আহমদ, সিলেট সদর উপজেলার সেচ্ছাসেবক দল নেতা মো: গোলাম মোস্তফা, ৮ নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সমির গাজী, মহানগর ছাত্রদলের সহ-ধর্ম সম্পাদক ওয়াজিবুর বক্স, সাংস্কৃতিক সম্পাদক আবুল কালাম আজাদ,শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আমির গাজী, ৯ নং ওয়ার্ড কৃষক দল নেতা মো: রনি মিয়া,৮নং ওয়ার্ড কৃষকদল নেতা কাঞ্চন মিয়া ৮ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দল নেতা রফিক মিয়া প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ