শুক্রবার, মে ১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৭ নভেম্বর ২০ ২০
১২:০ ০ পূর্বাহ্ণ

সিলেটে এসে অভ্যর্থনা পেলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সম্পাদক

সিলেট এসে পৌঁছেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। দু’দিনের সাংগঠনিক সফরে অভ্যন্তরীণ একটি ফ্লাইটে করে সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান তারা। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর ভিআইপি লাউঞ্জে তাদের অভ্যর্থনা জানান জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আজ সোমবার (১৬ নভেম্বর) বেলা পৌণে ১টার দিকে ভিআইপি লাউঞ্জের সামনে তাদের অভ্যর্থনা প্রদানের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, সিলেট জেলার সভাপতি আফসার আজিজ, সাধারন সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, মহানগরের সভাপতি কাউন্সিলার আফতাব হোসেন খান ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটুসহ বিপুলসংখ্যক নেতাকর্মী। সেখান থেকে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করেন। পরে দুপুর আড়াইটায় তারা সিলেট স্টেশন ক্লাবে জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাদের সাথে মতবিনিময় শেষে মধ্যাহ্নভোজে অংশ নেন।

বিকাল চারটায় সুনামগঞ্জ ও সন্ধ্যা সাতটায় হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের সাথে সভা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এসব সভা অনুষ্ঠিত হয়। 

মঙ্গলবার সকালে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যকরি কমিটির নেতৃবৃন্দের সাথে সভা করবেন তারা। পরে সিলেটে এসে বিকাল ৩টায় সিলেট জেলা এবং বিকাল ৪টায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের কার্যকরি কমিটির নেতৃবৃন্দের সাথে সভা শেষে সন্ধ্যা ৬টায় একটি ফ্লাইটে সিলেট ত্যাগ করবেন নির্মল রঞ্জন গুহ এবং একেএম আফজালুর রহমান বাবু।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ