১২:৪৭ পূর্বাহ্ণ
বিশ্বনাথে মোবাইল মার্কার নির্বাচনী শেষ প্রচার মিছিলে লোকারণ্য
সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচন আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে ঘিরে প্রচারনার শেষ দিনে বিএনপি নেতা স্বতন্ত্র মেয়র প্রার্থী মুমিন খান মুন্নার মোবাইল মার্কার সমর্থনে শেষ জনসভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ২টায় পথসভা ও ৩টায় প্রচার মিছিলে হাজারো ভোটার সমর্থকদের উপস্থিতিতে ছিল। সভা শেষে প্রচার মিছিলে মোবাইল, মোবাইল স্লোগানে মুখরিত হয়ে উঠে বিশ্বনাথ।
প্রচার মিছিলের আগে শেষ নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন মেয়র প্রার্থী মুমিন খান মুন্না। বক্তব্যে তিনি বলেন বর্তমানে বিশ্বনাথ একটি অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত এলাকা হিসেবে পরিনত হয়েছে। সঠিক নেতৃত্বের অভাবে পৌরসভায় উন্নয়ন তরান্বিত হচ্ছে না। এসময় তিনি পৌরবাসীর দোয়া, ভালবাসা ও ভোট ভিক্ষা চান।
পথসভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ-সভাপতি গৌছ আলী, নাজমুল ইসলাম রুহেল চেয়ারম্যান, যুক্তরাজ্য বিএনপি নেতা বাবুল মিয়া, পৌর বিএনপির সহ-সভাপতি তাজ উদ্দিন, উপজেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক কদর আলী, সাংগঠনিক সম্পাদক সুরমান খান, সহ সাংগঠনিক ও সাবেক ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, ক্রীড়া সম্পাদক সাবুল মিয়া, সহ ক্রীড়া সম্পাদক তুলাই মিয়া, উপজেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন জুনেদ। প্রচার মিছিলে বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দসহ প্রায় সহা¯্রাধিক সমর্থক ও ভোটারবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ২ নভেম্বর ভোট গ্রহণ। বিশ্বনাথ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ৪৭০। পুরুষ ভোটার ১৮ হাজার ২৭৯, নারী ভোটার ১৭ হাজার ১৯১।