১২:৫০ পূর্বাহ্ণ
বিশ্বনাথে সাংবাদিকদের মানববন্ধন
সিলেটের স্থানীয় দৈনিক সবুজ সিলেট পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুজিবুর রহমানসহ তিন সাংবাদিকের উপর মামলা প্রত্যাহারের দাবিতে বিশ্বনাথে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বেলা ২টায় পৌর শহরের বাসিয়া সেতুর উপর সবুজ সিলেট পাঠক ফোরাম বিশ্বনাথের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সবুজ সিলেট পাঠক ফোরাম বিশ্বনাথের সভাপতি শামসুল ইসলাম মুমিনের সভাপতিত্বে মানববন্ধনের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সবুজ সিলেটের বিশ্বনাথ প্রতিনিধি তজম্মুল আলী রাজু। এসময় আরও বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহিন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, পৌর সহায়ক কমিটির সদস্য রাসনা বেগম, সাংবাদিক প্রনঞ্জয় বৈদ্য অপু, আশিক আলী, সাইফুল ইসলাম বেগ, কামাল মুন্না, নবীন সোহেল, অসিত রঞ্জন দেব, আবুল কাশেম, জামাল মিয়া, সংবাদকর্মি আলী আহমদ ইরণ, সংগঠক হোসাইন আহমদ শাহিন, শাহজাহান, ঝলক আচার্য্য, মুক্তা রাণী দেব, পাঠক ফোরামের সাধরণ সম্পাদক আব্দুস সালাম মুন্না, সদস্য ফয়ছল আহমদ, নাদিম আহমদ, সুহেল আহমদ ও শরিফ আহমদ।