১১:২৯ অপরাহ্ণ
বিশিষ্ট আইনজীবী ও বিএনপি নেতা অ্যাড: মুজিবুর রহমানের জানাজা সম্পন্ন
সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের কেওটকোনা এলাকার মৃত মরহুম ইসমাইল আলীর দ্বিতীয় ছেলে।
মৃত্যুকালে তাহার দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রীসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গিয়েছেন। শুক্রবার বাদ জুমা দরগাহ মসজিদ প্রাঙ্গণে তাহার প্রথম জানাজা শেষে তাহার নিজ এলাকা বাদেপাশা ইউনিয়নের মুফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়ে বাদ আছর দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন কাফন সম্পন্ন করা হয়। মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন- সিলেট-৬ আসনের সাংসদ এডভোকেট এমরান আহমদ চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ডাক্তার আব্দুল গফুর, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মহি, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, যুগ্ন সম্পাদক আমিন উদ্দিন, গোলাপগঞ্জ পৌর জামায়াতের আমির ও বাদেপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রভাষক রেহান উদ্দিন রায়হান, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি আশফাক আহমদ চৌধুরী, গোলাম কিবরিয়া, বিয়ানীবাজার পৌর বিএনপির সাবেক সভাপতি আবু নাসের পিন্টু, ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমদ, আমুড়া ইউনিয়নের সভাপতি সৈয়দ হাসিন আহমদ মিন্টু, লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান খলকুর রহমান, বুধবারী বাজার ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন, বাদেপাশা ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক জাহিদ হোসাইন, বিয়ানীবাজার তিলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান, আলী নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ, আল এমদাদ স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল ইসলাম জাহাঙ্গীর, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার তারেক জলিল, শলীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমদ সহ সিলেট জেলা, মহানগর, গোলাপগঞ্জ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, জাসাস ও বিভিন্ন রাজিৈনতক ব্যক্তিত্ব, শিক্ষাণুরাগী ও সমাজসেবী ব্যক্তিবর্গ। জানাজার পূর্বে অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মতিচারণ করতে গিয়ে অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন। তারা বলেন অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব শুধু একজন আইনজীবীর পাশাপাশি রাজনৈতিক নেতা, শিক্ষানুরাগী, মানবিক ও জনদরদী ব্যক্তিত্ব ছিলেন। মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে শিক্ষা বিস্তারেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এসময় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।