৮:২৫ অপরাহ্ণ
জগন্নাথপুরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার জগন্নাথপুর কলেজ ছাত্রদলের আহবায়ক রুহুল আমিনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল কাদির রাহিমের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুগ্ম-আহাবায়ক শামিমুর আহমেদ।
বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সদস্য আকমল হোসাইন, পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মারজান আহমেদ, কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক শাহবির আহমেদ, শামিনুর আহমেদ, সদস্য শাকিল আহমেদ, তুহিন মিয়া, সাব্বির আহমদ প্রমূখ।
এ সময় কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক জাহেদ আহমেদ, জাবেরুল ইসলাম, সদস্য সাকিল আহমেদ, তুহিন মিয়া, হেলাল মিয়া, তাজমল হোসেন, সাব্বির আহমেদ, ইব্রাহিম মিয়া, কলেজের দ্বাদশ শাখা ছাত্রদলের সভাপতি জাহেদ আহমেদ, সহ-সভাপতি জামিল হোসেন, সাধারন সম্পাদক হাসান আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান, একাদশ শাখার সিনিয়র সহ-সভাপতি মইনুল হক নাদিম, সাধারণ সম্পাদক বাছিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদুল মিয়া, রফিকুল ইসলাম, উজ্জ্বল আহমেদ, মিজানুর, শাহজাহান, নাজিম, সেলিম, ইমরান মুরাদ সহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।