সোমবার, এপ্রিল ২৭, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২৭ নভেম্বর ২০ ২১
১:২২ পূর্বাহ্ণ

সিলেট মিডিয়া কর্পোরেশনের দ্বিতীয় বর্ষপূর্তি, একটি সেমিপাকা ঘরের চাবি হস্তান্তর

সিলেট মিডিয়া কর্পোরেশনের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে একটি সেমিপাকা ঘরের চাবি হস্তান্তর ও বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত একজন ছাত্রকে ভর্তির জন্য এবং এক অসুস্থ শিশুকে চিকিৎসার জন্য অনুদান প্রদান অনুষ্ঠান সমপন্ন।

আজ ২৬ নভেম্বর বিকালে ফেঞ্চুগঞ্জ ইলাশপুর ক্রিস্টাল লাইট কমিউনিটি সেন্টারে দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে একটি সেমিপাকা ঘরের চাবি হস্তান্তর ও অনুদান প্রদান অনুষ্ঠিত হয়। সংগঠনের অর্থ সচিব ও শিক্ষক মোঃ আব্দুল জাবিদের সঞ্চালনায় ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন ইস্কার সভাপতিত্বে চাবি হস্তান্তর ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট দানশীল ব্যক্তি আলহাজ্ব কাপ্তান হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী, ফেঞ্চুগঞ্জ কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আহাদুজ্জামান , সংগঠনের বাংলাদেশ সমন্বয় কমিটির সভাপতি সিরাজুল ইসলাম সাজুল, ফেঞ্চুগঞ্জ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ফেঞ্চুগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলী হাসান শাহীন, ফেঞ্চুগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গফফার চৌধুরী লিল মিয়া, ৬নং পূর্ব গৌরী পুর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এম মুজিবুর রহমান, রোকনুজ্জামান চৌধুরী,ইব্রাহিম, তানভীর, নজরুল ইসলাম, মাতাব উদ্দিন, রাজা মিয়া সহ এলাকার সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ