শুক্রবার, মে ১, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
১০ আগস্ট ২০ ২১
৯:৫৭ অপরাহ্ণ

২৪ ঘন্টাই ফ্রি অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে সিলেট মহানগর যুবলীগ

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে সিলেট মহানগর যুবলীগ একের পর এক মানবিক কাজ করে অসহায় মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। ২৪ ঘন্টাই সিলেটের শহর ও শহরতলির মানুষকে ফ্রি অক্সিজেন সেবা দিয়ে চলেছেন তারা।

মঙ্গলবার (১০ আগস্ট) এ ধারাবহিকতায় সিলেটের মিরাবাজার এলাকা থেকে করোনা আক্রান্ত পিয়ারা বেগম নামক মুমুর্ষ রোগীর এক আত্মীয় সোহেল হটলাইনে ফোন দেওয়ার মাত্রই সিলেট মহানগর যুবলীগ ফ্রি অক্সিজেন সেবা পৌছে দেয়। এ অবদানের স্বীকৃতিস্বরূপ কেন্দ্রীয় যুবলীগ নেতৃবৃন্দের হাত থেকে উপহার হিসেবে ৫টি অক্সিজেন সিলিন্ডার পেয়েছে সিলেট মহানগর যুবলীগ।

এরই ধারাবাহিকতায় সিলেটের যে কোন প্রান্ত থেকে হটলাইনে ফোন পাওয়া মাত্রই ছুটে চলেছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদার সহ যুবলীগের নেতৃবৃন্দ। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মহামারি শুরুর পর থেকে সিলেট মহানগর যুবলীগ একের পর এক মানবিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানীত চেয়ারম্যান মানবিক যুবনেতা শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের আহ্বানে সিলেট মহানগর যুবলীগ সিলেটের বিভিন্ন স্তরের মানুষের মাঝে সেবা দিয়ে যাচ্ছে। দেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাধ্যমত মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে যাবো ইনশাআল্লাহ। সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, আমরা ফ্রি অক্সিজেন সেবার চালু পর থেকে সিলেটসহ সিলেটের গ্রামাঞ্চলের মানুষও এ সেবা গ্রহণ করে যাচ্ছে।

আমাদের হটলাইনে ফোন পাওয়া মাত্রই আমরা ও আমাদের টিম নিয়ে ছুটে চলি করোনা মুমুর্ষ রোগীর পাশে। এ ধরনের মানবিক কাজে দেশের বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত। তাই আসুন আমরা সবাই মিলে করোনা মোকাবেলায় একযোগে কাজ করে দেশের অসহায় মানুষকে সেবা দিয়ে যাই। ফ্রি অক্সিজেন সেবা প্রদানকালে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবলীগ নেতা কামরানুল হক শিপু, আলী হোসেন, এমদাদ হোসেন ইমু, সাকারিয়া হোসেন সাকির, আকিল আহমদ প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ