সোমবার, মে ১৮, ২০ ২৬
জকিগঞ্জ প্রতিনিধি
১৭ মে ২০ ২৬
৪:৫৭ অপরাহ্ণ

ফয়সাল গ্রেফ'তার, ঘট'নায় এলাকায় চা'ঞ্চল্য
সিলেটে ৯ মাস পর হাফিজ শি'শু উ'দ্ধার

সিলেট নগরীর একটি বাসা থেকে ১১ বছর বয়সী হাফিজ শিক্ষার্থী তাসকিন আহমদ মিজানকে দীর্ঘ প্রায় ৯ মাস পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের খাদিমান গ্রামের মোঃ ফয়সাল আহমদ কামরানকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


নির্যাতনের শিকার শিশুটি জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের নূরপুর গ্রামের বাসিন্দা। তার পিতা নিজামুল হক দুবাই প্রবাসী। স্থানীয় সূত্র জানায়, তাসকিন ১৬ পারা কোরআনের হাফিজ এবং দীর্ঘদিন ধরে সিলেট নগরীর ওই বাসায় অবস্থান করছিল। অভিযোগ রয়েছে, শিশুটিকে দীর্ঘ সময় ধরে একটি বাসায় আটকে রাখা হয় এবং এ সময় তার শারীরিক ও মানসিক অবস্থার অবনতি ঘটে। পরে বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশে খবর দেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই বাসা থেকে শিশুটির কান্নার শব্দ শোনা যেত বলে অভিযোগ রয়েছে। বিষয়টি সন্দেহজনক মনে হলে কয়েকজন স্থানীয় যুবক খোঁজ নিতে গিয়ে পরিস্থিতি দেখতে পান।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে শাহপরান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত ফয়সালকে আটক করে। স্থানীয় সূত্রে আরও জানা যায়, ওই বাসায় আরও কয়েকজন নারী ও কিশোরী বসবাস করতেন। তাদের অবস্থান ও ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে।

উদ্ধারের পর শিশুটি তার বাবার সঙ্গে কথা বলে বলে জানা গেছে। শিশুটির বাবা নিজামুল হক জানান, তিনি বিদেশে থাকায় পুরো বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। শাহপরান থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ