বুধবার, এপ্রিল ১, ২০ ২৬
স্টাফ রিপোর্ট::
১ এপ্রিল ২০ ২৬
৭:০ ০ অপরাহ্ণ

সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে অপ'প্রচারের অভি'যোগ

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফেসবুক পেজ থেকে ব্যক্তিগত ফোনালাপের ভিডিও ছড়িয়ে অপ'প্রচার চালিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুন্ন করার অভি'যোগ করেছেন সিলেট নগরের বাসিন্দা ও কনসালটেন্সি ব্যবসায়ী তানভীর আহমদ খান। বুধবার (১ এপ্রিল) সিলেট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভি'যোগ করেন। লিখিত বক্তব্যে তানভীর আহমদ খান জানান, তিনি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কনসালটেন্সি ব্যবসা পরিচালনা করে আসছেন।

কিন্তু সম্প্রতি ওয়ান টিভি নামের একটি ফেসবুক পেজ থেকে তার একটি ব্যক্তিগত ফোনালাপের ভয়েস রেকর্ড ভিডিও আকারে প্রকাশ করে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। তিনি অভিযোগ করেন, একটি চক্র পরিকল্পিতভাবে এই ভিডিও প্রকাশ করে তার মানহানি করছে এবং বিভিন্নভাবে ফায়দা হাসিলের চেষ্টা করছে। সংশ্লিষ্ট পেজটির সঙ্গে প্রকৃত সাংবাদিকতার কোনো সম্পর্ক আছে কিনা তা নিয়েও তিনি সন্দিহান। তানভীর আহমদ খানের দাবি, প্রকাশিত ভিডিওতে তাকে অভিযুক্ত করে বলা হয়েছে যে, তিনি কামরুল মিয়া নামের এক ব্যক্তিকে যুক্তরাজ্যে পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

এ সংক্রান্ত সকল লেনদেনের প্রমাণ তার কাছে রয়েছে বলেও জানান তিনি। ঘটনার ব্যাখ্যায় তিনি বলেন, কামরুল মিয়ার সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল। ঢাকার একটি প্রতিষ্ঠানের মাধ্যমে যুক্তরাজ্যে যাওয়ার প্রক্রিয়ায় তিনি শুধুমাত্র মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন এবং কামরুলের দেওয়া অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে ব্যাংকের মাধ্যমে হস্তান্তর করেন। তিনি আরও জানান, কামরুল মিয়া পরবর্তীতে যুক্তরাজ্যের ভিসা পেলেও ইমিগ্রেশন জটিলতার কারণে নির্ধারিত সময়ে যেতে পারেননি।

এ বিষয়ে সালিশ ও প্রশাসনিক পর্যায়ে অভিযোগ হলেও কোথাও তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। সংবাদ সম্মেলনে তানভীর আহমদ খান বলেন, সম্প্রতি রমজান মাসে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে কামরুল মিয়াকে ইফতারের দাওয়াত দিতে ফোন করলে সেই কথোপকথন গোপনে ধারণ করে বিকৃতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

ভিডিওটি বিভ্রান্তিকর শিরোনাম দিয়ে প্রকাশ করা হয়েছে এবং তার বক্তব্য নেওয়া হয়নি। তিনি এ ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর উল্লেখ করে বলেন, তাকে হেয় প্রতিপন্ন করতে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ ঘটনায় তিনি আইনের দ্বারস্থ হবেন জানিয়ে গণমাধ্যমের মাধ্যমে সকলকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ