১১:২৭ অপরাহ্ণ
হোসাইন আহমদ সভাপতি, আশফাক আহমদ খান সম্পাদক
নগরীর ৩ নং ওয়ার্ড তালামীযের কাউন্সিল সম্পন্ন
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরাধীন ০৩ নং ওয়ার্ড শাখার ২০২১-২২ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। গত বুধবার, বাদ মাগরিব, নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে কাউন্সিল অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি মকসুদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসাইন আহমদের উপস্থাপনায় কাউন্সিল অধিবেশনে নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগরীর সভাপতি এস এম মনোয়ার হোসেন ও সহ-সভাপতি মারুফ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগরীর সহ-সাধারণ সম্পাদক হাফিজ হোসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক এম. শামছ উদ্দিন, প্রচার সম্পাদক আরিফ হোসাইন সামাদ ও সহ-প্রশিক্ষণ সম্পাদক এফ কে জুনেদ আহমদ। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে হোসাইন আহমদকে সভাপতি, আশফাক আহমদ খানকে সাধারণ সম্পাদক ও তাজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২৩ সদস্য বিশিষ্ট সিলেট মহানগর ০৩ নং ওয়ার্ড শাখার ২০২১-২২ সেশনের কমিটি গঠিত হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন সহ-সভাপতি মো. শাহজাহান, সহ-সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, প্রচার সম্পাদক মো. আব্দুল মুহিত, সহ-প্রচার সম্পাদক আব্দুর রাকিব, অর্থ সম্পাদক হাফিজুর রহমান, অফিস সম্পাদক তানজিল মাহমুদ রুহিন, সহ-অফিস সম্পাদক রামিম হোসেন, প্রশিক্ষণ সম্পাদক আতিকুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক ফাইয়াজ মাহমুদ শাফী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সেলিম আহমদ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ফারদিন হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌফিক হোসেন, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল আজিজ, সদস্য শাকিল আহমদ, নাছির আহমদ, সোহাগুর রহমান, নাছিম হোসাইন, জাকির হোসেন ও আখতার হোসেন।