বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৪ অক্টোবর ২০ ২৬
১:২৩ অপরাহ্ণ

সাইক্লোনের ‘চিঠির কথা: গান-কবিতায়’ শীর্ষক সাহিত্য আসর অনুষ্ঠিত

‘মানুষের হৃদয়ে জমে থাকা অব্যক্ত কথাগুলো কখনো চিঠি হয়ে কাগজের বুকে আশ্রয় নেয়, কখনো গানের সুরে ভেসে বেড়ায়, আবার কখনো কবিতার পঙ্ক্তিতে খুঁজে পায় নিজস্ব ভাষা। আজকাল হাতে লেখা চিঠির ব্যবহার কমে গেলেও, তার স্মৃতি অনেকের কাছে অম্লান।’

‘চিঠির কথা গান ও কবিতায়’ শীর্ষক সাইক্লোনের ৩৪৮ তম মনোজ্ঞ সাহিত্য সন্ধ্যায় বক্তারা একথা বলেন। কবি ও কলামিস্ট বেলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইশরাক জাহান জেলীর সঞ্চালনায় গত সোমবার কেমুসাস সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত আসরে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও বাচিক শিল্পী সালেহ আহমদ খসরু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, দয়ামির ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সাব্বির আহমদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোন সিলেট-এর সভাপতি ভ্রমনকাহিনি লেখক মোয়াজ আফসার। আলোচনায় অংশ নেন কবি শামসীর হারুনূর রশিদ, কবি মাহফুজ জোহা।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসি কবি ইসমত হানিফা চৌধুরীর সাইক্লোনের সাহিত্য আসরকে ঘিরে লেখা চিঠি পাঠ করেন ইশরাক জাহান জেলি। চিঠির হারানো ঐতিহ্য স্মৃতিচারণ করে বক্তারা বলেন, একসময় চিঠিই ছিল দূরত্ব পেরিয়ে মনের কথা, আবেগ-অনুভূতি ও ভালোবাসা প্রকাশের অন্যতম প্রধান মাধ্যম।

হাতে লেখা চিঠির প্রতিটি শব্দে মিশে থাকত প্রিয়জনের স্পর্শ, অপেক্ষার আকুলতা আর হৃদয়ের গভীর অনুভূতি। আধুনিক প্রযুক্তির যোগাযোগব্যবস্থায় সেই চিঠি লেখার অভ্যাস হারিয়ে গেছে। অথচ চিঠির পাতায় জমে থাকা স্মৃতিগুলো আজও অতীতের দিনগুলোকে জীবন্ত করে তোলে। চিঠি নিয়ে স্মৃতিচারণ ও লেখাপাঠে অংশগ্রহন করেন - এডভোকেট এন এ আশালতা, শান্তা কামালী, এনামুল হক, নিশাত ফাতেমা মেহের, ,কুবাদ বখত চৌধুরী রুবেল, মকসুদ আহমদ লাল, শিল্পী তুহিন আহমদ, মাশুক আহমদ প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ