রবিবার, মে ৩, ২০ ২৬
তিতাস(কুমিল্লা)প্রতিনিধি::
১৮ নভেম্বর ২০ ২২
১১:৪৪ অপরাহ্ণ

তিতাসে বিএনপির আহবায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির আহবায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আয়োজনে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী জননেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের গাজীপুরস্থ তিতাস ভবনে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির এই পরিচিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক মো.ওসমান গণি ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক মো.আক্তারুজ্জামান সরকার।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এএফ এম তারেক মুন্সী।উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক মো.আক্তারুজ্জামান(ভিপি আক্তার), সাবেক ছাত্রনেতা মো.মাহবুব আলম সরকার, মো.এমদাদ হোসেন আখন্দ, মো.মোয়াজ্জেম হোসেন মুন্সী, ডাঃ গোলাম মহিউদ্দিন জিলানী, মুন্সী আমিরুল ইসলাম মানিক, রুবি ইসলাম,আবদুর সালাম মেম্বার, সদস্য মো.আলী,তোফায়েল হোসেন খান, মো.আবদুল বাতেন,দেলোয়ার হোসেন দারগা, মো. আক্তারুল হক মাষ্টার, মোজাম্মেল হক মজনু পাঠান, মো.মনির হোসেন ভূইয়া, মো.ফরিদ উদ্দিন সরকার, গাজী মো.হানিফ, জহিরুল ইসলাম,সাইদুল ইসলাম সরকার বিজয়, মো.মকবুল হোসেন সরকার প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক মো. আক্তার ব্যাপারী, মো.আশরাফুল আলম সরকার,সদস্য আফাজ উদ্দিন, মো.মাজারুল ইসলাম সরকার, হেলাল ভূইয়া, ছাদির মোল্লা, মো.সেলিম মোল্লা,সাংবাদিক কবির হোসেনসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ