বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৪ মার্চ ২০ ২০
৪:৫০ পূর্বাহ্ণ

যুবদল নেতা রবির কৃতজ্ঞতা প্রকাশ

সিলেট মহানগর ছাত্রদলের সাবেক ছাত্রনেতা জামাল আহমদ রবিকে লন্ডন সিটি যুবদলের যুগ্ম সম্পাদক নির্বাচিত করায় যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেনসহ যুক্তরাজ্য যুবদলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
জামাল আহমদ রবিকে লন্ডন সিটি যুবদলের যুগ্ম সম্পাদক নির্বাচিত করায় তিনি সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের সাবেক ছাত্রনেতা, রাজনৈতিক সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং লন্ডন সিটি যুবদলের সকল নির্বাচিত সহযোদ্ধা নেতৃবৃন্দেরকে তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানান।

তিনি আশা ব্যক্ত করেন বিগত দিনের ন্যায় আগামীতেও আমরা আমাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে দলের শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে যুক্তরাজ্য যুবদলকে আরো শক্তিশালী করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো এটা আমাদের দৃড় প্রত্যয়।

তিনি বলেন যুক্তরাজ্য যুবদল দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র মুক্তির আন্দোলন ত্বরান্বিত করতে সব-সময় প্রস্তুত। কেন্দ্র থেকে ঘোষিত যে কোন কর্মসূচি পালনে যুক্তরাজ্য যুবদল সদা জাগ্রত।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ