রবিবার, মে ৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২১ আগস্ট ২০ ২২
১০ :৫৪ অপরাহ্ণ

২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সিলেট মহানগর যুবলীগের দোয়া মাহফিল

২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ আগস্ট) বাদ যোহর হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাহেল আহমদ চৌধুরী, সুলতান মাহমুদ সাজু, আলী হোসেন, আমিনুর রহমান সুহেল, আনিসুর রহমান তিতাস, মোসাদ্দেক নবী, নুরুজ্জামান, রুপম আহমদ, এমদাদ হোসেন ইমু, সেবুল আহমদ সাগর, আব্দুল বাছিত সুমন, রুহুল আমিন, ইসলাহ উদ্দিন বাবলু, আমিনুল ইসলাম আমিন, আব্দুল কাদির ইমন, আল মুমিন, মাসুক মিয়া, রায়হান আহমদ, আলামিন আরিয়ান, জামাল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ