১১:৪৫ অপরাহ্ণ
হোমনায় আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
কুমিল্লার হোমনায় উপজেলা আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার উপজেলা আ.লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এই বর্ধিত সভায় দলীয় নেতাকর্মীরা সকল ভেদাভেদ ভুলে সংসদ সদস্য গ্রুপ ও সভাপতি গ্রুপের সকল এক মঞ্চে উপস্থিত হয়েছেন।
উপজেলা আ.লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ এর সভাপতিত্বে এই বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সংসদ-সদস্য সেলিমা আহমাদ মেরী।বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সভাপতি মু. রুহুল আমিন,সাধারণ সম্পাদক রৌসন আলী মাষ্টার, সহ-সভাপতি মাইনুল হোসেন,সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির,মো. গোলাম ফারুক,সদস্য মহিউদ্দিন খন্দকার,মো.শহিদ উল্লাহ ও মো. খসরু।
উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক একে এম সিদ্দিকুর রহমান আবুল এর সঞ্চালনায় উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, আ.লীগের সহ সভাপতি ও পৌর মেয়র এ্যাড. নজরুল ইসলাম,সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল হক মোল্লা,পৌর আ.লীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল,সেক্রেটারী মোয়াজ্জেম হোসেন,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম সরকার,দপ্তর সম্পাদক আবুল কাশেম প্রধান, জেলা উপদেষ্টা সদস্য মো.জালাল উদ্দিন খন্দকার ও মো.শামীম আহম্মেদসহ জেলা ও উপজেলা ও ইউনিয়ন কমিটির সভাপতি/সম্পাদকবৃন্দরা এই বর্ধিত সভায় উপস্থিত ছিলেন।