রবিবার, জুন ২৮, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৪ অক্টোবর ২০ ২০
৫:৫৪ পূর্বাহ্ণ

নায়িকাহীন ছবিতে বাপ্পি চৌধুরী

চলতি সপ্তাহ থেকে নতুন ছবিতে অভিনয় শুরু করছেন এ সময়ের নায়ক বাপ্পি চৌধুরী। ছবির নাম ‘৫৭০’। পরিচালনা করছেন আশরাফ শিশির। এর গল্প তৈরি হয়েছে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার ঠিক পরবর্তী ঘটনাবলি নিয়ে।

ছবিতে একজন সৈনিকের চরিত্রে অভিনয় করছেন বাপ্পি। ৭ অক্টোবর থেকে ছবির শুটিংয়ে অংশ নেবেন তিনি। এ প্রসঙ্গে বাপ্পি বলেন, ‘ছবির গল্পটি ঐতিহাসিক কিছু ঘটনাবলি নিয়ে তৈরি হয়েছে।

এ ধরনের ছবিতে অভিনয় করতে পেরে বেশ ভালো লাগছে।’ এ ছবিতে কোনো নায়িকা চরিত্র নেই। তাই বলা যায়, এবারই প্রথম নায়িকা ছাড়া কোনো ছবিতে অভিনয় করছেন এ নায়ক।

তার অভিনীত দেবাশিষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ও বেলাল সানি পরিচালিত ‘ডেঞ্জারজোন’ ছবি দুটি মুক্তির অপেক্ষায় আছে। শুটিংচলতি কাজ হাতে আছে দীপঙ্কর দীপনের ‘ঢাকা-২০৪০’, ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের ‘কোভিড-১৯’ ও গাজী জাহাঙ্গীরের ‘প্রেমের বাঁধন’।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ