মঙ্গলবার, এপ্রিল ২১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১ মে ২০ ২০
২:৩৮ পূর্বাহ্ণ

প্রবাশিদের সহযোগিতায় হেতিমগঞ্জে অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ 

রুহিন আহমদ:: আল মউমিনুন ফাউন্ডেশন ও প্রবাসীদের সহযোগিতায় এবং বিজয় ৭১ ইয়ুথ অর্গানাইজেশন-এর আয়োজনে অসহায়দের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।   
 বৃহস্পতিবার গোলাপগঞ্জ উপজেলার নাশাগঞ্জে বেশ সংখ্যক পরিবারের মাঝে খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বারাকা পাওয়ার প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট সমাজ সেবক মঞ্জুর শাফি চৌধুরী এলিম, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল হানিফ খান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম মোশাহিদ আলী, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক উপ আপ্যায়ন সম্পাদক মনিরুল হক পিনু, যুবলীগ নেতা ফখরুল ইসলাম, ছাত্রনেতা সুমন আহমদ, সাদিকুর রহমান, আরাফাত হক, আবু তাহের, শরীফ উদ্দিন, রিপন আহমদ, শাকিল আহমদ, শামিম আহমদ ও বিজয় ৭১ ইয়ুথ অর্গানাইজেশনের সভাপতি হক মোহাম্মদ সোপান।
 বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানানো হয়  আল মউমিনুন ফাউন্ডেশন এর অন্যতম সদস্য রুম্মান আহমদ স্বাগত, প্রবাসী ও বিশিষ্ট সাংবাদিক আবু সায়েদ চৌধুরী ও প্রবাসী লোকমান আব্বাসী,ইতালি প্রবাসি  মোস্তাফিজ হককে। এসময় উপহার সামগ্রী বিতরণ এর পর সকলের  সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে দোয়া করা হয়।


 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ