২:৩০ পূর্বাহ্ণ
তিতাসে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কুমিল্লার তিতাসে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তিতাস উপজেলা বিএনপির উদ্যোগে শনিবার সকাল ১১ টার দিকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য,সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন এর গাজীপুরস্থ তিতাস ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজ্বী আলী হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.ওসমান গনি ভূঁইয়া।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী কবির হোসেন সেন্টুর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এমদাদ হোসেন আখন্দ, মেহেদি হাসান সেলিম ভূঁইয়া,মো.রফিকুল ইসলাম, মো.হেলাল ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মুন্সী,সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জাদু মোল্লা, যুব বিষয়ক সম্পাদক শাহিদুল ইসলাম সাঈদ,দপ্তর সম্পাদক এমদাদুল হক ফুল মিয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো.কবির হোসেন, যুব দলের যুগ্ম- আহবায়ক মো.নজরুল ইসলাম সরকার,মো.শামীম আহমেদ,সাঈমুল ইসলাম আখন্দ,শ্রমিক দলের আহবায়ক আদিলুর রহমান আদিল, সদস্য সচিব রুবেল মিয়া, যুগ্ম-আহবায়ক মো.আজিজ ফকির, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো.ইসমাইল হোসাইন, ছাত্র দলের সভাপতি মাঈনুদ্দিন খশরু,সাধারণ সম্পাদক মো.সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম বশিরসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগণ।