১০ :২৯ অপরাহ্ণ
সিলেট বিভাগীয় গনসমাবেশ সফলে নগরীতে লিফলেট বিতরণ
সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক, মাহবুব চৌধুরী বলেছেন, সরকারের সব অপকৌশল, ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে মরণপণ সংগ্রামের প্রস্তুতি নিতে হবে। দুর্ণীতি, লুটপাট করে দেশের বারোটা বাজিয়ে নিজেদের ব্যর্থতা ও অপকর্ম আড়াল করতে দমন পিড়ন চালানো হচ্ছে।
আন্দোলনে ভীত হয়ে সরকার দেশনায়ক তারেক রহমান ও ডাঃ যোবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা দিয়েছে। এ সমস্ত করে তারেক রহমানকে রাজনীতি ও জনগন থেকে বিচ্ছিন্ন করা যাবেনা। গনতন্ত্র, সুশাসন, মানবাধিকার, ভোটাধিকার, সমৃদ্ধ অর্থনীতির জন্য দেশপ্রেমিক সরকার প্রতিষ্টার জন্য ২০ নভেম্বর আলীয়া মাদ্রাসা মাঠে সিলেট বিভাগীয় গনসমাবেশে সকলকে শরিক হওয়ার আহব্বান জানান।
তিনি আজ বৃহস্পতিবার বিকেলে আগামী ২০ নভেম্বরের সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে বিএনপির সিলেট বিভাগীয় গনসমাবেশ সফলের লক্ষে সিলেট মহানগরের আম্বরখানা - দর্শন দেউড়ীর ব্যবসায়ী, পথচারী, সর্বস্তরের জনসাধারণের মাঝে বিএনপির লিফলেট বিতরন কালে তিনি এই আহব্বান জানান। এসময় তার সাথে ছিলেন বিএনপি নেতা আহছানুজ্জামান শহিদ, শাকিল আহমদ, মাইদুল ইসলাম শাহিন, বাইনুদ্দিন, করিম, রিপন প্রমুখ।