বৃহস্পতিবার, এপ্রিল ৩০ , ২০ ২৬
ডেস্ক নিউজ ::
১৩ ফেব্রুয়ারী ২০ ২১
৮:৪৪ অপরাহ্ণ

সিলেট মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের মাজার জিয়ারত

হযরত শাহ জালাল (র:) মাজার জিয়ারত ও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তপক অর্পনের মাধ্যমে সিলেট মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের নব গঠিত কমিটি। শুক্রবার বিকেলে মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তপক অর্পন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সিলেট মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক এডভোকেট আব্দুল মালিক বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন আওয়ামী মৎস্যজীবী লীগ। আমরা বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সর্বদা সচেষ্ট থাকব।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সুয়েল হাসান, মো. সালেহ আহমদ, মো. শাহিন আহমদ, কয়েছ মিয়া, আব্দুস ছত্তার, সদস্য সচিব শেখ এনায়েত হোসেন সহ আহ্বায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ