৯:৫০ অপরাহ্ণ
সিলেটে রিক এর উদ্যোগে শহীদ রাসেল দিবসে আলোচনাসভা ও খাদ্য বিতরণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শহিদ শেখ রাসেল এর ৫৮তম জন্মবার্ষিকীতে শহীদ রাসেল দিবস উপলক্ষে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) সিলেট এরিয়া শাখার উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও ছিন্নমূল পথ শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। সোমবার বিেেকল সিলেট নগরীর পূর্ব শাপলাবাগস্থ কার্যালয়ে এ অনুষ্টানমালার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন টুলটিকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আলী হোসেন, রিক এর এরিয়া ম্যানেজার ফারুক আহমেদ, শাখা ব্যবস্থাপক মাহফুজুর রহমান, ক্রেডিট অফিসার আবুল হোসেন, আবুল কালাম, বিশিষ্ট সমাজসেবী শওকতুর রহমান, আহমদ হোসেন, শাখা হিসাব কর্মকর্তা দীপ্দ চন্দ দে প্রমুখ।
এসময় শহিদ শেখ রাসেল এর আত্মার শান্তি কামনা করে দোয়া করেন স্থানীয় জামে মসজিদের ইমাম। আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে এলাকার অসহায় দুস্থ পথশিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি