১১:০ ৫ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিনে সিলেট জেলা যুবলীগের দোয়া মাহফিল
বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সিলেট জেলা যুবলীগের উদ্যোগে দোয়া, মিলাদ ও শিরণী বিতরনের আয়োজন করা হয়েছে।
মিলাদ মাহফিল শেষে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে শিরণী বিতরণ করা হয়।মঙ্গলবার বাদ আসর সিলেটের দরগাহে হযরত শাহজালাল( র:) জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপিসহ যুবলীগের নেতাকর্মীরা। দোয়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়াও ১৫ই আগষ্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করা হয়। উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্ম ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।