শনিবার, মে ২, ২০ ২৬
-বিজ্ঞপ্তি
১৮ নভেম্বর ২০ ২১
২:৫৬ পূর্বাহ্ণ

শেখ হাসিনা ও জয়কে অভিনন্দন জানিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা শাখার আনন্দ মিছিল

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কারে ভূষিত হওয়ায় এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কার অর্জন করায় অভিনন্দন জানিয়ে আজ ১৭ নভেম্বর বুধবার বিকাল তিনটায় সিলেট কুয়ারপাড় থেকে শুরু করে জিতু মিয়ার পয়েন্ট প্রদক্ষিণ শেষে কুয়াড়পার পয়েন্ট সামনে এসে আনন্দ মিছিল শেষে সমাবেশ কর্মসূচী পালন করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা শাখা।

সিলেট জেলার সংগঠনের সহ-সভাপতি সজিব বক্ত সঞ্চালনায় মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠেনর যুগ্ম সাধারন সম্পাদক ইয়ামিন শেখ । আরোও উপস্থিত ছিলেন সংগঠনের তাজিম আহমদ , আফজল আহমেদ শুভ,জিসান আহমেদ, সুলতান সুলেমান,শিমুল আহমেদ, আনন্দ দেব,জামিল আহমেদ, সামির আহমেদ, সিয়াম আহমদসহ প্রমুখ নেতৃবৃন্দ।

আনন্দ মিছিল পরবর্তী সমাবেশের বক্তব্যে সংগঠনের সিলেট জেলার সাধারন সম্পাদক ইমন ইবনে সাম্রাজ বলেন, "সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ‘উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কারে ভূষিত হওয়ায় এবং মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও ডিজিটাল বাংলাদেশের রূপকার সজীব ওয়াজেদ জয় ‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কার অর্জন করায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়কে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা শাখা। এই আন্তর্জাতিক পুরস্কার পুরো বাঙ্গালি জাতির জন্য অত্যন্ত গর্ব ও অহংকারের।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ