শনিবার, মে ২, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
২৮ মার্চ ২০ ২২
৪:৩৭ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জে বিএনপির দুই গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি র‌্যালি, শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) সকাল ৭টায় উপজেলার থানাবাজার সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে শত শত নেতাকর্মী নিয়ে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ শওকত আলী বাবুল ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী কামাল উদ্দিনের নেতৃত্বে উপজেলা সদরে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সিএনজি স্ট্যান্ডে গিয়ে নেতাকর্মীরা এক সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক (১ম) জুয়েল আহমদ, সাবেক প্রচার সম্পাদক খোকন রঞ্জন দে, সাবেক গণশিক্ষা সম্পাদক উসমান খাঁন, উপজেলা ছাত্রদলের আহবায়ক হিফজুর রহমান, সাবেক সদস্য সচিব ইকবাল হোসাইন আরিফ, উপজেলা শ্রমিকদলের আহবায়ক এলাইছ আহমদ মেম্বার, যুগ্ম আহবায়ক আবুল বাশার বাদশা, সদস্য সচিব আনোয়ার হোসেন, উপজেলা জাসাসের সভাপতি শফিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট আলাউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তাজ উদ্দিন, উত্তর রনিখাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রমজান আলী, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আজিজুল হক, উত্তর রনিখাই ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আসকর আলী, সাবেক সভাপতি আব্দুল মালেক, এম সাইফুর রহমান ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আইনুল হক প্রমুখ। অপরদিকে, সকাল ৮টার দিকে লাছুখাল বাজার এলাকা থেকে উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ আলী আকবরের নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে লাছুখাল বাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী মোঃ আব্দুল মন্নান, সহ সভাপতি হাজী মোঃ উমর আলী, সহ সভাপতি ডাক্তার মোঃ নুরুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন খন্দকার, মনির হোসাইন, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, কয়েছ আহমদ, দপ্তর সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়নুল আবেদীন জনি, কৃষি বিষয়ক সম্পাদক আলী আহমদ, বন ও পরিবেশ সম্পাদক উসমান আলী, উপজেলা যুবদলের আহবায়ক সাজ্জাদ হোসেন দুদু, যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন, রজন মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন প্রমুখ।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ