মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২২ মে ২০ ২১
১১:১৯ অপরাহ্ণ

সিংচাপইড় সোসাইটি সিলেটের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পারস্পারিক সম্পর্ক উন্নয়ন, গ্রামের মানুষের সহায়তা ও অগ্রগতিকে সামনে রেখে সিলেটে বসবাসরত ছাতক উপজেলার সিংচাপইড় গ্রামের বাসিন্দাদের নিয়ে গঠিত ‘সিংচাপইড় সোসাইটি, সিলেট’ এর ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে সিলেট নগরীর সাগরদিঘিরপাড়ের অস্থায়ী কার্যালয়ে ঈদ পূণর্মিলনী সভায় সভাপত্বি করেন সংস্থার সভাপতি ব্যাংকার জাহির আলী। সাধারণ সম্পাদক যুবনেতা কবির আহমদের পরিচালনায় সভায় ঈদের শুভেচ্ছা বিনিময় ছাড়াও গঠনতন্ত্রসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।


এদিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গ্রামের অসুস্থ রোগী নুরুল ইসলামকে শনিবার প্রবাসীদের প্রেরণ করা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোসাইটি নেতৃবৃন্দ সকালে অসুস্থ্য রোগীর হাতে নগদ সহায়তা তুলে দেন।

ঈদ পুনর্মিলনী সভায় বক্তব্য দেন, সোসাইটির উপদেষ্ঠা সাংবাদিক মুকিত রহমানী, উপদেষ্টা আবুল বশর বাচ্চু, সাকির আলী, সিনিয়র সহ সভাপতি রাশিদুল ইসলাম জুয়েল, সহ সাধারণ সম্পাদক দিলিপ মালাকার, অর্থ সম্পাদক ব্যবসায়ী আব্দুল ওয়াহিদ, সহ সাংগঠনিক সম্পাদক গোলাম সুলতান হাবিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের আহমদ, সমাজসেবা সম্পাদক হারুনুর রশিদ কাবুল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইদুল ইসলাম, অফিস সম্পাদক জামাল উদ্দিন জার্মান, নির্বাহী সদস্য আমির আলী, কবির আহমদ নামির, এনামুল আহমদ প্রমুখ। সোসাইটির পরবর্তী মাসিক সভা আগামী ১ জুন রাত সাড়ে ৮টায় নগরীর আখালিয়া নোয়াপাড়ায় অনুষ্টিত হবে। এতে সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ