শনিবার, মে ২, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৯ অক্টোবর ২০ ২০
১০ :০ ২ পূর্বাহ্ণ

রাজপথের নির্যাতিত ও ত্যাগীদের হাতে ১১নং ওয়ার্ড যুবদল: সাংগঠনিক টিম

সিলেট মহানগর যুবদলের অন্তর্ভূক্ত ১১নং ওয়ার্ড যুবদলের নেতৃত্ব হবে রাজপথের ত্যাগী ও নির্যাতিতদের দ্বারা। যারা রাজপথে থেকে জাতীয়তাবাদী আদর্শের পতাকাকে সমুন্নত রাখতে আন্দোন সংগ্রাম চালিয়ে গেছেন তাদেরকে মূল্যায়ন করা হবে ১১নং ওয়ার্ড যুবদলে। নেতৃবৃন্দ জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের সকল আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। 

গতকাল ১৮ অক্টোবর রোববার রাতে সিলেট নগরীর ভাতালিয়া এলাকায় সিলেট মহানগর যুবদলের উদ্যোগে ১১নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক টিমের নেতৃত্বে অত্র ওয়ার্ডে পদ প্রত্যাশীদের মাঝে তথ্য সংগ্রহ ফরম বিতরণ অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও ১১নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত দলনেতা সোহেল মাহমুদের সভাপতিত্বে ও দলনেতা মির্জা সম্রাটের পরিচালনায় তথ্য ফরম বিতরণ অনুষ্ঠানে পরামর্শমূলক বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান খছরু, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ কবির আহমদ, ওয়ার্ড বিএনপি নেতা মলয় লাল ধর। 
অন্যান্যের মধ্যে ১১নং ওয়ার্ড যুবদলের পদ প্রত্যাশী অসংখ্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ