মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০ ২৬
বিশ্বনাথ প্রতিনিধি::
৩০ এপ্রিল ২০ ২১
১২:২৭ পূর্বাহ্ণ

বিশ্বনাথে ভ্রাম্যমাণ দুধ, ডিম, মাংস বিক্রি পরিদর্শন

সিলেটের বিশ্বনাথ উপজেলায় ভ্রাম্যামণ দুধ, ডিম এবং মাংস বিক্রি কার্যক্রম পরিদর্শন করেছেন প্রাণিসম্পদ অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক ড. নকিবুল্লাহ সিদ্দিকী। বুধবার দুপুরে সরেজমিন বিশ্বনাথ বাজার এবং কালিগঞ্জ বাজারে ভ্রাম্যমান দুধ, ডিম, মাংস বিক্রি পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় আজ সারা বাংলাদেশে ন্যায্যমূল্যে ভ্রাম্যমান দুধ, ডিম, মাংস বিক্রি অব্যাহত রয়েছে।

এতে একদিকে যেমন উৎপাদনকারী তার উৎপাদিত পণ্য সহজে ভোক্তা পর্যন্ত বিক্রি করতে পারছে অন্যদিকে ভোক্তাগণ ন্যায্যমূল্যে পন্য ক্রয় করতে পারছে। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. রুস্তুম আলী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোহাম্মদ আব্দুস শহিদ হোসেন, ভেটেরিনারি সার্জন ডা. শামীমা সুলতানা প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ