সোমবার, এপ্রিল ২০ , ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৪ সেপ্টেম্বর ২০ ২৫
৫:৫৮ অপরাহ্ণ

দক্ষিণ সুরমায় রাহিমা ফাউন্ডেশনের ফ্রি খৎ'না অনুষ্ঠিত

অসহায় দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত সংগঠন রাহিমা ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি সুন্নতে খৎনা -২০২৫ এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন প্রজন্ম স্পোর্টস এন্ড কালচারাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (রেজি নং ৮২৬/০৩) এর সার্বিক সহযোগিতায়) ১২ সেপ্টেম্বর শুক্রবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের ধরাধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

প্রজন্ম স্পোর্টস এন্ড কালচারাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি সৌরভ আহমদ টিপু'র সভাপতিত্বতে ও সহ-সভাপতি আব্দুর রহমান ও কোষাধ্যক্ষ মোঃ ফাজায়েল এর যৌথ পরিচালনায়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী শেখ জাহিদুর রহমান মাসুম। বক্তব্য রাখেন উপদেষ্টা আব্দুল খালিক,জামাল উদ্দিন, প্রজন্ম স্পোর্টস এন্ড কালচারাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যকরী সদস্য আতাউর রহমান, মুরব্বি ফজল মিয়া, মোস্তফা আজাদ রুনু,আমিনুল ইসলাম গেদা। খৎনা ক্যাম্প পরিচালনা করেন ডাঃ শাহেদ আহমদ,ডাঃআব্দুস সালাম। রাহিমা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক যুক্তরাজ্য প্রবাসী সাহেদ মিয়া'র পৃষ্ঠপোষকতায় দিনব্যাপী ক্যাম্পে ২৫ জনকে ফ্রি সুন্নতে খৎনা দেওয়া হয়।

এসময় উপস্তিত ছিলেন প্রজন্ম স্পোর্টস এন্ড কালচারাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ আকতার হোসেন, সহ-সাধারণ মোঃ ইমাদ উদ্দিন ইমন,সহ- সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক রুকন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ আহমদ, প্রচার সম্পাদক মোঃ সুমন আহমদ, সহ-প্রচার সম্পাদক মোঃ জাহিদ হাসান, দপ্তর সম্পাদক মোঃরাবেল আহমদ, সহ-দপ্তর সম্পাদক রাফাত সামিন, সহ-কোষাধ্যক্ষ মোঃ আবু সাঈদ, ক্রীড়া সম্পাদক মোঃ জামিল আহমদ,সহ-ক্রীড়া সম্পাদক মোঃ সাকিব আহমদ,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইমরান হোসেন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক তানভীর হোসেন নাদিম, সমাজ সেবা বিষয়ক সম্পাদক মোঃ লিফন আহমদ, কার্যকরী সদস্য মোঃ হেলাল আহমদ, মোঃখয়ের আহমদ প্রমুখ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি সমাজসেবী শেখ জাহিদুর রহমান মাসুম'র হাতে প্রজন্ম স্পোর্টস এন্ড কালচারাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা ক্রোস্ট প্রদান করা হয়।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ রাসেল আহমদ ও দোয়া পরিচালনা। আমন্ত্রিত অতিথির বক্তব্যে শেখ জাহিদুর রহমান মাসুম বলেন, ধরাধরপুর এলাকার সুনাম ধরে রাখতে প্রজন্ম স্পোর্টস এন্ড কালচারাল ওয়েলফেয়ার এসোসিয়েশন এলাকার সামাজিক উন্নয়ন কাজ করে যাচ্ছে। ধরাধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উন্নয়নে টিপ কল স্থাপন ও সিলিং ফ্যান দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ